অধীর আগ্রহে রোমাঞ্চ নিয়ে বিশ্বকাপের ড্রয়ের জন‍্য অপেক্ষা

UPDATE NEWS

20/recent/ticker-posts

অধীর আগ্রহে রোমাঞ্চ নিয়ে বিশ্বকাপের ড্রয়ের জন‍্য অপেক্ষা



তিন দেশের মোট ১৬টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ভেন্যুগুলোর মাঝে দুরুত্ব দুই হাজার ৮০০ মাইল।

৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ হতো ৬৪টি। ৪৮ দলের আসরে সংখ্যাটা বেড়ে হবে ১০৪।

ড্রয়ের জমকালো অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় প্রথম ফিফা শান্তি পুরস্কার।

 

কী নিয়মে হবে ড্র?

একটি গ্রুপে সর্বোচ্চ দুই ইউরোপিয়ান দেশ থাকতে পারবে। আর অন্য মহাদেশ খাকতে পারবে সর্বোচ্চ একটি করে দেশ।

আর আন্ত:মহাদেশীয় প্লে-অফ থেকে আসা দেশগুলো এমন গ্রুপে পড়বে, যেখানে ওই নির্দিষ্ট মহাদেশের আর কোনো দেশ নেই।

উদাহরণস্বরূপ: ফিফা প্লে-অফ ২ (ইরাক-বলিভিয়া-সুরিনাম) জয়ী দেশ যে গ্রুপে পড়বে সেখানে এশিয়া ও আমেরিকা মহাদেশের কোনো দল থাকবে না।

তবে রাজনৈতিক কিংবা যুদ্ধের কারণে কোনো দেশের কোনো গ্রুপে পড়ার ওপর মানা থাকবে না।

বিশ্বকাপের নতুন দল: উজবেকিস্তান

উজবেকিস্তান (৩-৪-৩ / ৩-৫-২): অবিবার ক্রস

ইতালির সেরা খেলোয়াড়দের একজন ফাবিও কানাভারোর কোচিংয়ে উজবেকিস্তান স্পষ্টভাবে ‘ব্যাক-থ্রি; ভিত্তিক দলে পরিণত হয়েছে। এতে উইংব্যাকরা আক্রমণে বাড়তি স্বাধীনতা পান।

রক্ষণে সবচেয়ে বড় ভরসা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আব্দুখোদির কুজানভ দারুণ গতি এবং বল ছিনিয়ে নেওয়ার দুর্দান্ত দক্ষতায় তিনিই ঠেকিয়ে দেন বেশিরভাগ আক্রমণ।

উজবেকিস্তানের আক্রমণের প্রধান উৎস উইং। বাছাইপর্বে তারা ২২২টি ক্রস করে এবং ১৬০টি শট নেয়। উজবেকিস্তানের ফুটবল ক্রস নির্ভর।

বিশ্বকাপের নতুন দল: জর্ডান

জর্ডান (৫-৪-১ / ৩-৫-২): আক্রমণে দারুণ ধারাল

প্রথমবারের মতো বিশ্বকাপে উঠা জর্ডান ছিল এশীয় অঞ্চলের সবচেয়ে কম বল দখলে রাখা দল (গড়ে ৪৬.৭%)- পুরোটাই কোচিং পরিকল্পনার অংশ। হুসেইন আম্মুতা এবং পরে জামাল সেল্লামির অধীনে দলটি স্পষ্টভাবে তিন সেন্ট্রাল ডিফেন্ডারের কাঠামোয় অভ্যস্ত, যা রক্ষণে গিয়ে ৫-৪-১ রূপ নেয়।

প্রান্তের সেন্টারব্যাকদের ডুয়েল জেতার ওপর নির্ভর করে তারা আক্রমণ তৈরি করে, বল পেলে দ্রুত উঠে আসে। রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তর তাদের মূল অস্ত্র—বাছাইপর্বে ট্রানজিশন থেকে শট নেওয়ার দিক দিয়ে তারা ছিল শীর্ষ দলগুলোর একটি।

বিশ্বকাপে নতুন দল: কুরাসাও

কুরাসাও (৪-৩-৩): ক্যারিবিয়ান টোটাল ফুটবল

কনকাকাফে সম্ভবত সবচেয়ে ‘ইউরোপীয় ঘরানার’ দল কুরাসাও। নেদারল্যান্ডসে অনুশীলন করে গড়ে ওঠা ফুটবলারদের কেন্দ্র করে গড়া এই দলকে কোচ ডিক আডভোকাট সাজান পরিচ্ছন্ন ৪-৩-৩ ছকে।

তিন ধাপ মিলিয়ে ২৮ গোল করে তারা ছিল কনকাকাফের সর্বোচ্চ গোলদাতা। দলের মধ্যমণি দুই বাকুনা ভাই- লিয়ান্দ্রো ও জুনিনিয়ো। আক্রমণাত্মক ফুটবল খেলা এই দল ১০ ম্যাচে ছয়টিতে জাল অক্ষত রাখে। তবে বড় দলের বিপক্ষে সাধারণত নিচে নেমে রক্ষণ সাজায়, চাপ সয়ে গতির ঝলকে পাল্টা আক্রমণে ওঠে।

বিশ্বকাপের নতুন দল: কেপ ভের্দে

কেপ ভের্দে (৪-৩-৩): দেরিতে জ্বলে ওঠা তারা

প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া কেপ ভের্দে হতে পারে সবচেয়ে বয়সীদের দল। বাছাইপর্বে দলটির খেলোয়াড়দের গড় বয়স ছিল ৩০.৭ বছর।

পেদ্রো লেইতাওয়ের দল পুরো বাছাইপর্বে গোল হজম করেছে মাত্র আটটি। যার পেছনে সবচেয়ে বড় অবদান সুসংগঠিত রক্ষণ, স্থিরতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্ত থাকার সক্ষমতার।

তারা খেলে কমপ্যাক্ট ৪-৩-৩ ফরমেশনে; চাপ সামলে নেয় মনোযোগ রেখে, আর সামনের গতিময় ও ধারাল আক্রমণভাগ পাল্টা আক্রমণে প্রতিপক্ষর রক্ষণ ভীতি ছড়ায়। অভিজ্ঞতা, কাঠামো ও চমৎকার গেম ম্যানেজমেন্ট-এই তিন গুণে কেপ ভের্দে নতুন হলেও প্রতিপক্ষের জন্য বেশ অস্বস্তিকর দল।

শেষ ৬ স্থানের জন‍্য লড়াইয়ে যারা

টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাই পর্বে প্লে-অফের কঠিন চ‍্যালেঞ্জের মুখে পড়েছে ইতালি। চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা গতবার পারেনি প্লে-অফের কঠিন বাধা উতরাতে। এবার যেভাবেই হোক ভাগ‍্য বদলানোর জন‍্য উন্মুখ কোচ জেন্নারো গাত্তুসো।  

উয়েফা প্লে-অফ ‘এ’: ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড

উয়েফা প্লে-অফ ‘বি’: ইউক্রেইনে, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন

উয়েফা প্লে-অফ ‘সি’: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া

উয়েফা প্লে-অফ ‘ডি’: ডেনমার্ক, চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া

ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া

ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম

কোন দল কোন পটে? কীভাবে হবে ড্র?

স্বাগতিক তিন দেশের অবস্থান আগে থেকেই নির্ধারিত। মেক্সিকো ‘এ’ ওয়ান, কানাডা ‘বি’ ওয়ান এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ ওয়ান।

পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, একুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, কোত দি ভোয়া, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কাবো ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি ও ডি, ফিফা প্লে-অফ টুর্নামেন্ট: ১ ও ২

ড্র শুরু হবে পট ১ এর ‘এ’ থেকে ‘এল’ গ্রুপে দল বাছাইয়ের মাধ্যমে; এরপর ক্রমানুসারে পট ২, ৩ ও ৪ থেকে নেওয়া হবে।

চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে যারা

স্বাগতিক হিসেবে বিশ্বকাপের ২৩তম আসরে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো কোনো আসর বসছে তিন দেশে। বাছাই পর্ব পেরিয়ে এসেছে ৩৯টি দেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। প্রথমবার বিশ্বকাপের বড় মঞ্চে খেলবে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও ও কেপ ভের্দে।

সহ–আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র

এএফসি: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ: আলজেরিয়া, কেপ ভার্দে, কোত দি ভোয়া, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

কনকাকাফ: কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, একুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি: নিউজিল্যান্ড

উয়েফা: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড

আগামী বছর মার্চে প্লে-অফের মাধ‍্যমে চূড়ান্ত পর্বের বাকি ৬ দল ঠিক হবে।

রোমাঞ্চ নিয়ে বিশ্বকাপের ড্রয়ের জন‍্য অপেক্ষা

সব দল এখনও চূড়ান্ত হয়নি। ছয়টি স্থানের জন‍্য এখনও অপেক্ষায় ফুটবলের কয়েকটি বড় শক্তি। তাদের অপেক্ষার কঠিন প্রহরের মাঝেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র আয়োজন করেছে ফিফা। 

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার। বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হওয়া ড্রয়ের দিকে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা কোটি ভক্ত। 

তিন দেশের ১৬ শহরে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ভেন্যুগুলোর মাঝে দুরুত্ব দুই হাজার ৮০০ মাইল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ