বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: লাশ মিলল বাথরুমে

UPDATE NEWS

20/recent/ticker-posts

বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: লাশ মিলল বাথরুমে



বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম ফাবিহা তাসনিম সিধি (২৯)। তিনি চকফরিদ এলাকার একটি ভাড়া বাসার বাথরুম থেকে মৃ*ত অবস্থায় উদ্ধার হন।

​জানা গেছে, ফাবিহা তাসনিম সিধি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। বৃহস্পতিবার  চকফরিদ এলাকার ভাড়া বাসার বাথরুমের ভেতর তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি 'আঘাতজনিত মৃত্যু।

​নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগায় ফাবিহা তাসনিম সিধির মৃ*ত্যু হয়েছে। এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনাজনিত মৃ*ত্যু।

​তবে এই ঘটনা নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হওয়ায় বিষয়টি রহস্যজনক মোড় নিয়েছে।

​স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ বিকেলে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ লা*শ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত শুরু করেছে।

​বগুড়া সদর থানার একজন কর্মকর্তা জানান, "আমরা একটি ৯৯৯ কলের ভিত্তিতে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে পরিবারের দাবি অনুযায়ী, পা পিছলে পড়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অস্বাভাবিক মৃ*ত্যুর মামলা (ইউডি) দায়ের করে তদন্ত কার্যক্রম চলছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ