প্রকৃতিতে শুরু হয়েছে নতুন পেঁয়াজের মৌসুম। গত সপ্তাহের তুলনায় বগুড়ার বাজারগুলোতে বেড়েছে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ। বাজারগুলোতেও দেখা গেছে পর্যাপ্ত নতুন-পুরাতনমসলাজাতীয় সবজিটির সরবরাহ। তারপরেও এক রাতের ব্যবধানে পণ্যটির দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বগুড়ার ফতেহ আলীসহ শহরের বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, গত দুই দিন আগে নতুন মুড়িকাটা পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হলেও গতকাল বৃহস্পতিবার তা দাম বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক রাতের ব্যবধানে পুরাতন পেঁয়াজের কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে ১৪০ টাকায় বিক্রি হতে
দেখা যায়। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও মৌসুমের শুরুতে পণ্যটির এমন দাম বাড়ানোকে অস্বাভাবিক মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, পাইকারি ব্যবসায়ীরা পর্যাপ্ত সরবরাহের পরেও পেঁয়াজের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বিক্রি করছেন। এদিকে সাধারণ ভোক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা। তারা বলছেন, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। প্রতিদিনই বাড়ছে সরবরাহ, এখন দাম কমার কথা, উল্টো এক রাতের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বাড়া অস্বাভাবিক ঘটনা। এখনই এ ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments