হার্ভাটজের গোলে চেলসির জয়

UPDATE NEWS

20/recent/ticker-posts

হার্ভাটজের গোলে চেলসির জয়

 

দু’ অর্ধের শুরুতে বল গোলে পাঠালেন কাই হার্ভাটজ। জার্মান মিডফিল্ডারের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নিচের দিকের ক্লাব ফুলহ্যামকে হারাল চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। জানুয়ারিতে প্রথম দেখায় ফুলহ্যামের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল চেলসি। বুধবার নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে খেলবে চেলসি। 

এর আগে লিগের এই জয় নিশ্চিতভাবে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।গোলের উদ্দেশে প্রথম শটটি নেয় ফুমহ্যাম। পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রবিনসনের শট লাফিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি।দশ মিনিটে এগিয়ে যায় চেলসি। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে বাড়ান ম্যাসন মাউন্ট। বাঁ পায়ের শটে বাকিটা সারেন হার্ভাটজ। ছ’ মিনিট পর জার্মান মিডফিল্ডার বল গোলে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।২৩ মিনিটে আরেকটি দারুণ সেভে গোল অক্ষত রাখেন মঁদি।ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যানের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েও গোলরক্ষক বরাবর শট মারেন হাকিম জিয়াশ।৪৯ মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন হার্ভাটজ। টিমো ভেরনারকে ডি-বক্সের সামনে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। স্বদেশি ফরোয়ার্ডের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে।বাকি সময়ে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ৭৪ মিনিটে কাছ থেকে ভেরনারের শট প্রতিহত হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ