৩ মাস পর হিলি স্থলবন্দরে পুনরায় শুরু পেঁয়াজ আমদানি

UPDATE NEWS

20/recent/ticker-posts

৩ মাস পর হিলি স্থলবন্দরে পুনরায় শুরু পেঁয়াজ আমদানি


 তিন মাসের বেশি বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

প্রথম দিন রকি ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে।

রোববার বিকাল ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। মেসার্স রকি এন্টারপ্রাইজের মালিক আতিক হাসান রুবেল বলেন, প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলারে ভারতের উত্তরপ্রদেশ থেকে আমদানি করা হয়েছে। সরকারের শুল্ক কর, পরিবহন ভাড়া মিলে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ হচ্ছে ৪৫-৪৬ টাকা।

তিনি বলেন, “বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পেঁয়াজ বোঝাই ট্রাক রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পাইকার পেঁয়াজ কিনতে আসেননি। আমরা প্রতি কেজি ৭০ টাকা দাম চাচ্ছি। এভাবে পেঁয়াজ আমদানি হলে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে আসবে।”

পেঁয়াজের দাম বাড়ার মধ্যে আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের আমদানিকারক, শ্রমিক ও কমিশন ব্যবসায়ীরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ