টিমো ওয়ার্নার ও মেসন মাউন্টের গোলে ঘরের মাঠে দ্বিতীয় লেগে চেলসি ২-০ তে হারায় রিয়ালকে। ম্যাচের পর চেলসির তরুণ মিডফিল্ডার মেসন মাউন্ট ক্রুসের মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে সিবিস স্পোটর্সকে জানায়, ‘আমি ওদের দলের একজনকে বলতে শুনেছিলাম, সে নাকি কোন ব্যক্তিগত ফুটবলারের বিরুদ্ধে মাঠে নামার আগে রাতের ঘুম হারায় না। তবে প্রতিপক্ষ দল হিসাবে ওদের আমাদের বিরুদ্ধে এ বার থেকে ঘুম হারানোই উচিত। নিজের অকপট ও তীক্ষ্ণ মন্তব্যের জন্য পরিচিত ক্রুস মাউন্টকে এবারও ছেড়ে কথা বলেনি। তিনি চেলসিকে জয়ের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এখনও আমি ভাল ভাবেই ঘুমোতে পারছি। তবে গতকালের জন্য অভিনন্দন। জীবনের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোমার জন্য অনেক শুভেচ্ছা।’ বিশ্বকাপ ও চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জার্মান ও রিয়াল তারকা ক্রুস যে এর মধ্যে দিয়ে আবারও মাউন্টকে বিঁধেছেন, তা বোঝা খুব একটা কষ্টের নয়।

0 মন্তব্যসমূহ
thanks' for your comments