বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা টেসলা ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনে বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন মতে, ৩১ মার্চের হিসাব অনুযায়ী টেসলার কাছে থাকা বিটকয়েনের বাজারমূল্য দাঁড়িয়েছে ২৪৮ কোটি ডলার। টেসলা যদি এখন ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনকে ডলারে ভাঙ্গিয়ে নেয় তবে ১০০ কোটি ডলারের মতো লাভ হবে প্রতিষ্ঠানটির। এলন মাস্কের এ প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকের শেষ নাগাদ ১৫০ কোটি ডলার বিটকয়েনে বিনিয়োগ করে। আর টেসলার বিনিয়োগের খবরে বিটকয়েনের নতুন করে বাজার চাহিদা তৈরি হয়। দামও বৃদ্ধি পেতে থাকে। বতর্মানে এক বিটকয়েনের বাজার মূল্য ৫৩ হাজার ৭১১ ডলার।