আকলিমার বাড়ি ঝালকাঠি জেলায় ও তার শ্বশুরবাড়ি পটুয়াখালী জেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এএসআই আকলিমা বোরহানউদ্দিন থানার মো. জাকারিয়া নামে এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মামলার তদন্তের জন্য স্থানীয় ফকিরহাট বাজারে যান। তদন্ত শেষে থানায় ফেরার পথে কুঞ্জেরহাট বাজারে আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের চাপা দেয়।
এ সময় মোটরসাইকেলচালক জাকারিয়া মোটরসাইকেল ব্রেক দিলে আকলিমা পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলচালক জাকারিয়াও আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
Subscribe to my Youtube Channel ( Thanks OF Subscibe )
0 মন্তব্যসমূহ
thanks' for your comments