বগুড়ায় ‌‌ অ্যাডভোকেট চাঁনমিয়া হত্যার মূল নায়ক গ্রেফতার

UPDATE NEWS

20/recent/ticker-posts

বগুড়ায় ‌‌ অ্যাডভোকেট চাঁনমিয়া হত্যার মূল নায়ক গ্রেফতার

 


১ নভেম্বর বগুড়ার চক ফরিদ এলাকার অ্যাডভোকেট চাঁনমিয়া হত্যার মূল নায়ক বা পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে। 

র‍্যাব ১২'র একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এডভোকেট চান মিয়া হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী চক ফরিদ এলাকার বাসিন্দা মোঃ রঞ্জন (৩৬) কে গ্রেফতার করে। রঞ্জন বগুড়া সদর থানার চক ফরিদ এলাকার আঃ রশিদ প্রামানিক এর ছেলে। রঞ্জনের সাথে অ্যাডভোকেট চাঁন মিয়ার জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

এর ধারাবাহিকতায় গত ১ নভেম্বর সকাল ৯ টার দিকে চাঁন মিয়া বাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

 ৫ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে র‍্যাব ১২'র   একটি চৌকস দল ৬ নভেম্বর রাত দেড়টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্ৰেফতার করে। রঞ্জনের নামে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ