বগুড়ায় অভিযানকালে পুলিশ কর্মকর্তার ওপর ছুরি হামলা

UPDATE NEWS

20/recent/ticker-posts

বগুড়ায় অভিযানকালে পুলিশ কর্মকর্তার ওপর ছুরি হামলা

 


বগুড়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলা ও ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমাননগর এলাকার মাদক, ছিনতাই ও চুরির একাধিক মামলায় রিয়াদ নামের এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। রোববার সন্ধ্যায় তাঁকে ধরতে গেলে ওই আসামি ও তাঁর সহযোগীরা পুলিশের এটিএসআই বাবর আলীর ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ছুরিকাহত করে পালিয়ে যান আসামি রিয়াদ।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আহত পুলিশ কর্মকর্তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ