বগুড়ায় অটোরিকশা থামিয়ে মোজাফফর হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

UPDATE NEWS

20/recent/ticker-posts

বগুড়ায় অটোরিকশা থামিয়ে মোজাফফর হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

 

নিহত মোজাফফর হোসেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন মোজাফফর হোসেন। অটোরিকশাটি শাজাহানপুরের জোড়া কৃষি কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তারা মোজাফফরকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তাঁর বুকের বাঁ পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফফর হোসেন কবিরাজি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ওই আটোরিকশায় একজন নারী ও একজন পুরুষ যাত্রী ছিলেন। ঘটনার কারণ উদঘাটনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ