বগুড়ার নামাজগড়ে বিলিয়ার্ড/পুল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

UPDATE NEWS

20/recent/ticker-posts

বগুড়ার নামাজগড়ে বিলিয়ার্ড/পুল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

নিহত বিপুল

বগুড়ার নামাজগড়ে বিলিয়ার্ড/পুল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন বগুড়ায় বিলিয়ার্ড/পুল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল(২১) নামে এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তার বুকের নিচে এবং পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। 


 তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য বিপুল এর মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ